শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে এরদোগান ও সিসিকে আহ্বান ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে ঘোষণা করা ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তি পর্ষদে এ দুই নেতাকে যুক্ত হতে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের সেপ্টেম্বরে গাজা ইস্যুতে নিজের শান্তি পরিকল্পনার কথা জানান ট্রাম্প। পরে অক্টোবরে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এ পরিকল্পনায় সম্মতি জানায়। পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট বডি বা গাজার অন্তর্বতী প্রশাসনের ওপর তদারকির দায়িত্ব পালন করবে ‘বোর্ড অব পিস’।

গত শুক্রবার শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পর্ষদের সদস্য হিসেবে থাকছেন। আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল ও জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ।

হোয়াইট হাউস বলেছে, শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন। এর মাঝেই এরদোগান ও সিসিকে এ পর্ষদে যুক্ত হতে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর কথা জানা গেল। তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র গতকাল শনিবার সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে জানান, এরদোগান এক দিন আগে ট্রাম্পের কাছ থেকে পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

একই দিন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, পর্ষদে যোগ দিতে ট্রাম্পের পক্ষ থেকে আল-সিসি যে আমন্ত্রণ পেয়েছেন, সেটি পর্যালোচনা করছে তার দেশের সরকার।

 

 

 

 

কিউএনবি/মহন/১৮ জানুয়ারি ২০২৬,/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit