বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View

নিউজ ডেক্স : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, আপনার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। আপনার প্রদত্ত লিখিত ব্যাখ্যা জেলা বিএনপি কর্তৃক পর্যালোচনায় গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। অতএব দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের আলোকে আপনাকে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক ও সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো, যা আজ থেকেই কার্যকর করা হলো। এর আগে আবদুল জব্বার মৃধাকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে। এরপর মনোনয়ন বঞ্চিত দুই নেতা কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও শিল্পপতি ফারুক তালুকদারের অনুসারিরা ওই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও কাফনের কাপড় পরে মিছিল করেন। ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আবদুর জব্বার মৃধাকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

 

 

 

কিউএনবি/মহন/ ১৭ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit