সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

পুতিনকে যে কারণে ‘ধন্যবাদ’ ইরানি প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  ‍ ইরানে সরকারবিরোধী আন্দোলনের জেরে জাতিসংঘের ডাকা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন, পাকিস্তান ও রাশিয়া। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মস্কোর সমর্থনের জন্য পুতিনকে শুক্রবার ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিক্ষোভ নিয়ে আলোচনা হওয়ার পরদিন রুশ নেতার সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান ‘রাশিয়ার অবস্থান’ এর জন্য পুতিনকে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘ইরানে সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের প্রত্যক্ষ ভূমিকা ও সম্পৃক্ততা স্পষ্ট’। নিউইয়র্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘উত্তেজনা উসকে দেওয়া এবং আতঙ্ক ছড়ানোর’ অভিযোগ তোলে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের চারপাশে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে বর্তমান নিরাপত্তা পরিষদের বৈঠকটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট আগ্রাসন এবং হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার আরেকটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit