রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

ডেস্কনিউজঃ ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় এই টেলিবৈঠকটি অনুষ্ঠিত হয়। শীর্ষ এই কর্মকর্তা হলেন ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ার। আধাঘণ্টার এই বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। মি. গ্রিয়ার জানতে চান, এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কী। বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কী। তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই টেলিবৈঠকের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি।

ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে। বলে রাখা ভালো, এই মূহূর্তে তারেক রহমানের সরকারি কোনো অবস্থান নেই। তাই বৈঠকটি বিশেষ গুরুত্বের দাবি রাখে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন: ব্রেন্ডা লিঞ্চ- অ্যাসিসট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া; এমিলি অ্যাশবি- ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া; রিক সুইৎজার- ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ; স্যাম মুলোপুলোস- ইউএসটিআর চিফ অব স্টাফ; ডি. আর সেকিঞ্জার- সিনিয়র পলিসি অ্যাডভাইজার টু দ্য ডেপুটি ইউএসটিআর।

কিউএনবি/বিপুল/১৬.০১.২০২৬/দুপুর ১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit