বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ :  ‍শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় আজ দিনের বেশির ভাগ সময় আকাশে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। একই সঙ্গে রাতের দিকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। ফলে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
 
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ। এর আগে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit