বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ২১ জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে, অভিযোগ গঠনের প্রথম দিনে প্রসিকিউশনের শুনানি গ্রহণ করা হয়। সেই সময় প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছিল।

ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মামলায় শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২১ জানুয়ারি।

প্রসিকিউশনের দাবি, বিদেশে অবস্থান করে এসব কর্মকাণ্ডের নীলনকশা প্রণয়ন করেন সজীব ওয়াজেদ জয়। এরপর তা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তবে, আজ আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, প্রসিকিউশন সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি। পরে তার অব্যহতি চান জয়ের আইনজীবী। আর পলকের আইনজীবী বলেন, পলক কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি, পাশাপাশি গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে।

এদিকে, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট দুটি মামলায় মোট নয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরও চারটি মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আবদুর রহমান বদীসহ মোট ১৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন করে প্রসিকিউশন। পরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করে দেন ট্রাইব্যুনাল।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit