বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকালে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

এদিন বেলা পৌনে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

এর মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মত সাক্ষাৎ হতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের। একাধিক সূত্র জানিয়েছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে৷

এরআগে গতবছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। সে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit