রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

বিনোদন ডেক্স : দীর্ঘদিন আগের মান-অভিমান, ফেসবুক যুদ্ধ আর ব্যক্তিগত তিক্ততা শেষে ফের রুপালি পর্দায় ফিরছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। একসময় রাজের সাবেক স্ত্রী পরীমনির ‘তীব্র আপত্তি’ ও ঘর ভাঙার আশঙ্কায় যে জুটির পথচলা থেমে গিয়েছিল, সব বাধা পেরিয়ে সেই আলোচিত জুটিই ফের বড় পর্দায় রসায়ন জমাতে আসছে।

সম্প্রতি মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয় জল্পনা। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’ ভক্তদের অনুমান সত্যি করে পরিচালক আলভী আহমেদ নিশ্চিত করেন যে, তার সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’–তেই ফিরছেন রাজ-মিম জুটি। 

আলভী আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় ‘রফিক’ চরিত্রে অভিনয় করবেন রাজ। আর ‘শারমিন’ চরিত্রে অভিনয় করবেন মিম। এপ্রিল মাসে ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সাফল্যের সময় রাজ-মিম জুটিকে নিয়ে উত্তাল ছিল ঢালিউড। ঠিক তখনই রাজের তৎকালীন স্ত্রী পরীমনি বিস্ফোরক অভিযোগ তোলেন। ফেসবুকে একাধিক পোস্টে তিনি দাবি করেন, রাজ ও মিমের ‘অতিরিক্ত ঘনিষ্ঠতা’ ও ‘মাঝরাতের ফোনালাপ’ তার সংসার ধ্বংস করছে। সেই সময় পরীমণি ও মিমের পালটাপালটি স্ট্যাটাসে সরগরম ছিল সিনেমা পাড়া। বিতর্কের চাপে মিম ঘোষণা দিয়েছিলেন, রাজের সঙ্গে তিনি আর কখনো কাজ করবেন না।

২০২৩ সালের শেষ দিকে শরীফুল রাজ ও পরীমনির বিচ্ছেদ কার্যকর হওয়ার পর বদলে যায় সম্পর্কের সমীকরণ। রাজ এখন ‘সিঙ্গেল’ হওয়ায় মিমের ফেরার পথে আগের মতো আর কোনো বাধা নেই। একসময় যে জুটির ‘মাখামাখি’ নিয়ে ঘর ভাঙার অপবাদ উঠেছিল, তাদের এই প্রত্যাবর্তন এখন ভক্তদের মাঝে আলোচনায়।

 

 

 

কিউএনবি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit