মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ ডিগ্রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

নিউজ ডেক্স : পঞ্চগড়ে হিমেল বাতাসের সঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে। দেশের সর্বউত্তরের এই জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইদিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে তাপমাত্রার এমন বড় ওঠানামায় শীতের প্রকোপ একধাপ বেড়েছে। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বৃদ্ধি পাচ্ছে। এতে সড়ক ও মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।    

তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এতে তাদের দৈনন্দিন আয় কমে গেছে। অনেক পরিবার ঠিকমতো খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। এ ছাড়া একটানা কুয়াশা ও তীব্র শীতের প্রভাবে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। প্রতিনিয়ত সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।

 

 

 

 

কিউএনবি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit