বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলেন এক বাংলাদেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছে। খবর গালফ্ নিউজের। ভিডিওটিতে দেখা যায়, ওই বাংলাদেশি কর্মী অত্যন্ত বিনয় ও নম্রতার সঙ্গে এক হজযাত্রীকে নামাজ পড়ার জন্য নিজের ব্যক্তিগত জায়নামাজটি এগিয়ে দিচ্ছেন। সাধারণ এই আচরণের মধ্য দিয়ে যে বিশাল উদারতা প্রকাশ পেয়েছে, তা ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশি কর্মীর এই মহতী উদ্যোগের বিষয়টি সৌদি আরবের পবিত্র মক্কা পৌরসভা বা মেয়রালিটির নজরে এলে তারা তাকে বিশেষভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী- বিনয়, মমতা এবং ইবাদতকারীদের সেবায় একনিষ্ঠ আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

মক্কা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কর্মীর দৃষ্টান্তমূলক আচরণ পবিত্র মক্কা এবং মসজিদুল হারামের প্রকৃত মানবিক মূল্যবোধকেই ফুটিয়ে তুলেছে।কর্তৃপক্ষ এই সাধারণ কর্মীর আচরণের প্রশংসা করে বলেছে, এটি মহানুভবতার একটি বিশুদ্ধতম উদাহরণ। ইবাদতকারীদের প্রতি তার এই নিঃস্বার্থ মমতা এবং মানবিক আচরণ পবিত্র স্থানের পবিত্রতাকে আরও মহিমান্বিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই ভিডিওটি শেয়ার করে ওই কর্মীর সততা ও নিষ্ঠার প্রশংসা করছেন। 

অনেকেই মন্তব্য করেছেন যে পবিত্র স্থানগুলোতে এ ধরনের ছোট ছোট মানবিক কাজই বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অনেকে আবার ওই কর্মীর মক্কায় কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে স্থায়ীভাবে সেখানে রাখার দাবিও তুলেছেন।

 

 

 

 

কিউএনবি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit