বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

নিউজ ডেক্স : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে কলসহাটি সংলগ্ন বঙ্গবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বঙ্গবাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল মিয়ার ছেলে তাকবীর মিয়া, আব্দুল সালামের ছেলে তামিম মিয়া ও নওসাদ মিয়ার ছেলে রুমান মিয়া আহত হন। আহতরা সকলেই জামায়াত সমর্থক ও সবাই কলসহাটি গ্রামের বাসিন্দা। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয়রা জানায়, গত ১০ জানুয়ারি কলসহাটি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক দলের পক্ষবদলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়। পরদিন ১১ জানুয়ারি স্থানীয় মসজিদ এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার ধারাবাহিকতায় সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit