রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

রায়নার সঙ্গে সম্পর্ক টিকল না শ্রীদেবীকন্যার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

 বিনোদন ডেক্স : বলিউড অভিনেত্রী শ্রীদেবীকন্যা খুশি কাপুর ও বেদাং রায়নার বন্ধুত্ব আর প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে গুঞ্জন। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলেও শোনা যেত অন্য সুর। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এর সেটে তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। বেটি ও রেজি হিসেবে পর্দায় তাদের উপস্থিতি যতটা না নজর কেড়েছিল, তার চেয়েও বেশি চর্চিত ছিল পর্দার বাইরে। কিন্তু গত কয়েক দিনে সেই চিত্র পালটে গেল। এবার গুঞ্জন উঠেছে— তাদের দীর্ঘদিনের সম্পর্কে নাকি চিড় ধরেছে।

বলিউড তারকাদের সম্পর্কের সমীকরণ অনেক সময়ই তাদের অ্যাক্টিভিটি দেখে বোঝা বড় দায়। আগে যেখানে খুশি ও বেদাংকে সবসময় একে অপরের পোস্টে কমেন্ট করতে কিংবা একসঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত, এখন সেখানে এক ধরনের শীতলতা কাজ করছে। বিশেষ করে কোনো পাবলিক ইভেন্ট কিংবা পার্টিতে তাদের আর আগের মতো একসঙ্গে দেখা যাচ্ছে না, যা বিচ্ছেদের জল্পনাকে আরও উসকে দিয়েছে।—এমনটাই দাবি সামাজিক মাধ্যম নেটিজেনদের একাংশের।

বিচ্ছেদের কারণ হিসেবে অনেক সূত্র দাবি করছে, উভয়েই এখন নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বেদাং রায়না ‘জিগরা’ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এবং তার হাতে রয়েছে আরও বেশ কিছু বড় প্রজেক্ট। অন্যদিকে খুশি কাপুরও তার আসন্ন সিনেমা ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাজের এই প্রবল চাপই কি তাদের ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি করল? এ প্রশ্নই এখন ভক্ত-অনুরাগীদের মনে।

যদিও অভিনেত্রী খুশি কাপুর ও বেদাং কখনই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং একে অপরের প্রতি মন্তব্য স্পষ্ট বুঝিয়ে দিত যে, তারা সাধারণ বন্ধুর চেয়েও বেশি কিছু। মুম্বাইয়ের রাস্তায় মাঝেমধ্যে তাদের ডিনার ডেটে যেতে দেখা যেত, যা এখন অতীত বলে মনে করছেন অনেকেই।

এই বিচ্ছেদের খবরে খুশি কাপুর ও বেদাংয়ের ভক্তরা বেশ মর্মাহত। ‘দ্য আর্চিজ’ মুক্তির পর থেকেই নেটিজেনদের কাছে তারা ছিলেন অন্যতম ‘ফেভারিট কাপল’। তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর চাউর হতেই সামাজিক মাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। যদিও খুশি কিংবা বেদাং— কেউই এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি।

উল্লেখ্য, খুশি কাপুর আপাতত ব্য়স্ত মম২ সিনেমা নিয়ে, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন কারিশমা তান্না। এ সিনেমার প্রথমভাগে শ্রীদেবী প্রধান চরিত্রে ছিলেন। বেদাংকে আগামীতে দেখা যাবে ইমতিয়াজ আলির নতুন সিনেমায়।

 

 

 

কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit