মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

নিউজ ডেক্স : বরগুনা শহরের গ্রীন রোড এলাকায় ভয়াবহ আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।  ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল ছাই হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।   বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বরগুনা সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আব্দুল কাদেরের বাসার একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, চোখের সামনে সাজানো সংসার পুড়ে যেতে দেখলেও আগুনের তীব্রতার কারণে ঘরে ঢোকার কোন সুযোগ ছিল না। জীবন বাঁচাতে তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।  

বরগুনা ফায়ার সার্ভিস স্টেশন ডিএডি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বরগুনা সদর ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

 

 

কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit