শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলের কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনগুলো উত্তর কোরিয়ার আকাশসীমা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বেক এই ঘটনার সঙ্গে তাদের সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করার পর কিমের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই উসকানির দায় অস্বীকার করার মাধ্যমে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে কেবল অস্বীকার করলেই চলবে না, দক্ষিণ সীমান্ত অতিক্রম করে কীভাবে একটি ড্রোন উত্তর কোরিয়ার প্রজাতন্ত্রে প্রবেশ করল তার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে হবে।

 কিম দাবি করেন, উদ্ধারকৃত ড্রোন থেকে পাওয়া ফুটেজে একটি ইউরেনিয়াম খনি, বর্তমানে বন্ধ থাকা কায়সং যৌথ শিল্পাঞ্চল এবং উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনার দৃশ্য পাওয়া গেছে। কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি দক্ষিণ কোরিয়া পুনরায় এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেয়, তবে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। 

তিনি আরও সতর্ক করেন যে, সিউল যদি একে কোনো বেসামরিক সংগঠনের কাজ বলে দাবি করে নিজেদের দায় এড়াতে চায়, তবে উত্তর কোরিয়ার বেসামরিক সংগঠনগুলোও দক্ষিণ কোরিয়ার আকাশে অসংখ্য ড্রোন পাঠাতে শুরু করবে। এদিকে, উত্তর কোরিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের এই অভিযোগ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শনিবার (১০ জানুয়ারি) একটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

 

 

 

কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit