শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ‘নাকে ঘুষি মারার’ হুঙ্কার রুশ এমপির!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ তেল ট্যাঙ্কার জব্দের জবাবে যুক্তরাষ্ট্রের ‘নাকে ঘুষি মারতে’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। মার্কিনি জাহাজ আটক করে পরমাণু অস্ত্র মেরে উড়িয়ে হুঙ্কার দিয়েছেন তিনি।

রুশ এমপি আলেক্সি জুরাভলেভ ইনস্টাগ্রাম পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “এটা খুব সাধারণ একটা দস্যুপনা- একটি জাহাজকে  সশস্ত্র মার্কিন ফ্লিটের হামলা। এটা রাশিয়ার ভূখণ্ডে হামলারই সমান। কারণ আমাদের পতাকা নিয়েই জাহাজটি যাচ্ছিল। নিঃসন্দেহে এর কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে। আমাদের সামরিক মতবাদ এমনকি এই ধরনের পরিস্থিতির প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।”

একই সঙ্গে তিনি সাফ বলছেন, “প্রাপ্ত তথ্যানুসারে, একটি রাশিয়ান সাবমেরিন এবং আরও কিছু রাশিয়ান যুদ্ধজাহাজও জাহাজের কাছাকাছি কোথাও ছিল। টর্পেডো দিয়ে আক্রমণ করা, আমেরিকান কোস্টগার্ডের কয়েকটি কাটার ডুবিয়ে দেওয়া … তারা কয়েক হাজার কিলোমিটার দূরে তাদের উপকূল রক্ষা করতে পুরোপুরি সক্ষম- আমার মনে হয় ভেনেজুয়েলায় বিশেষ অভিযানের পরে দায়মুক্তির এক ধরনের উচ্ছ্বাস উপভোগ করা মার্কিন যুক্তরাষ্ট্রকে থামানোর একমাত্র উপায় হল এইভাবে নাকে ঘুষি মারা।”

দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ফলত, রাশিয়ার মাটি থেকে আমেরিকার জন্য আসা এই বার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রুশ তেল ট্যাঙ্কার আটকের পরও সেভাবে মুখ খোলেনি ক্রেমলিন। এই পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনদিকে যায় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সূত্র: দ্য মিরর

কিউএনবি/অনিমা/৯ জানুয়ারী ২০২৬,/সকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit