বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের

কুড়িগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও এতিমদের খাবার বিতরণ

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়ি গ্রাম ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়ি গ্রাম : কুড়িগ্রামে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) দুপুরে স্থানীয় উন্নয়ন সংস্থা ছিন্নমুকুল বাংলাদেশ-এর আয়োজনে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর হাতে খাবার তুলে দেন অতিথিরা। এ সময় আয়োজকরা বলেন, মানবিক বাংলাদেশ গঠনে সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছিন্নমুকুল বাংলাদেশের সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, বিএনপি নেতা আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান সরকার, ছিন্নমুকুল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত পাল, পরিচালক জুয়েল ইসলাম, সমন্বয়কারী মোঃ রানা মিয়া, ফিন্যান্স কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

 

 

কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit