মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

তীব্র তুষারপাতের প্রভাবে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিস ও আমস্টারডামের প্রধান বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হন। প্যারিস অঞ্চলেও আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। ফ্রান্সে আরও তুষারপাতের আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। রানওয়ে থেকে তুষার পরিষ্কার করতে বুধবার সকাল কয়েক ঘণ্টার জন্য রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হবে। একই সময়ে অরলি বিমানবন্দর তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে।

এদিকে নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বরফ গলানোর তরলের ঘাটতি ও চরম আবহাওয়ার কারণে ডাচ এয়ারলাইন কেএলএম সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। তুষারপাতের কারণে রেল যোগাযোগেও মারাত্মক ব্যাঘাত ঘটেছে।

তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে। মঙ্গলবার সকালে আইটি বিভ্রাটের কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো হয় বাতিল করা হয়, নয়তো বিলম্বে চলাচল করে।

কিউএনবি/অনিমা/৭ জানুয়ারী ২০২৬,/সকাল ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit