সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিভিন্ন মন্দিরে প্রার্থনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন মন্দির কমিটির আয়োজনে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারী) সকালে পৌরশহরের সর্বস্তরের সনাতন ধর্ম্মালম্বীদের অংশগ্রহনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পুজা উদযাপন ফন্ট্রের আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, যুগ্ন-আহবায়ক উমা প্রসাদ ত্রিবেদী, সদস্য সচিব বিদ্যুৎ সরকার, পুজা উদযাপনের সাবেক সভাপতি ড. অরবিন্দ শেখর রায়, কালী বাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, শিববাড়ী মন্দির কমিটির সদস্য অমিয় কুমার গুপ্ত, অমর নাথ ত্রিবেদী প্রমুখ।

প্রার্থনা পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, আজকের এই প্রার্থনায় আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

 

 

কিউএনবি/আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit