রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন নাইম শেখ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ নাঈম শেখ টুর্নামেন্ট যেটাই হোক না কেন ব্যাট হাতে নিজের ছাপ রাখতে কখনও পিছপা হন না। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন যে, তার কাছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব এসেছিল। বিপিএলের নিলামে কোটি টাকারও বেশি দামে দল পাওয়ার পর নাঈম শেখ আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার সুযোগ ছিল তার, তবে তিনি সেটি ফিরিয়ে দিয়েছেন।

বিপিএলের ম্যাচের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নাঈম শেখ জানান, ‘অ্যাডাম রসিংটনের সঙ্গে কথা বলছিলাম, ওখানকার উইকেট কেমন ছিল। আমারও ওখানে খেলার কথা ছিল, তবে এনসিএলের কারণে যেতে পারিনি। ও বলল উইকেট প্রায় একই, নিয়মিত রান করেছে, ওর আত্মবিশ্বাস এখানে ধরে রাখবে ফর্ম। নেপালের লিগে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।’

নাঈম শেখ এও ব্যাখ্যা করেছেন কেন এনপিএলকে বাদ দিয়ে এনসিএল বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘বিপিএল শেষে একরকম ডিল ছিল। যখন এনসিএল চারদিনের খেলা চলছে, হঠাৎ এসে প্রস্তাব এসেছে। ওখানেও তো টি-টোয়েন্টি ক্রিকেট ছিল, কিন্তু লেভেল ম্যাচ হয়নি। তাই আমি এনসিএল বেছে নিয়েছি। বোর্ডও বলেছে, তুমিই সিদ্ধান্ত নাও, সমস্যা নেই।’

 

 

কিউএনবি/খোরশেদ/০৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit