শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড

দিয়াজের ইতিহাস গড়া গোলে কোয়ার্টার ফাইনালে মরক্কো

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশনসে দুরন্ত ফর্ম ধরে রেখেছেন মরক্কো ও রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ। রোববার তাঞ্জানিয়ার বিপক্ষে একমাত্র জয়সূচক গোল এসেছে তার পা থেকে। রাবাতে তার ওই গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

দিয়াজের গোলটি ছিল ঐতিহাসিক। টুর্নামেন্টে চার ম্যাচে চতুর্থ গোল করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। তাতে প্রথম মরক্কান খেলোয়াড় হিসেবে আফকনের ইতিহাসে এক আসরে টানা চার ম্যাচে গোল করলেন তিনি। ১৯৭৬ সালে মরক্কান লিজেন্ড আহমেদ ফারাসের টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভেঙেছেন দিয়াজ।

মরক্কোর জয়ের পর দিয়াজ বলেছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে শেষ আটে ওঠাই তার কাছে বড় বিষয়, ‘প্রত্যেক ম্যাচে গোল করে আমি সত্যিই খুশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কোয়ার্টার ফাইনালে উঠলাম। ’ 

৬৪তম মিনিটে ফুলব্যাক আশরাফ হাকিমির বাড়ানো বল পেয়ে দুরূহ কোণ থেকে জাল কাঁপান দিয়াজ। এই গোলে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন তিনি। শেষ আটে মরক্কো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্যামেরুনকে। ইনডমিটেবল লায়ন্সরা ২-১ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।

 

 

 

 

কিউএনবি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit