শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হাতে বাবার আটকের ঘটনায় যা বললেন মাদুরোর ছেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও  তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনীর তুলে নেওয়ার ঘটনায় মুখ খুলেছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। এক ভিডিও বার্তায় ভেনেজুয়েলার জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন বাহিনী তার বাবাকে ক্ষমতাচ্যুত করে নিউইয়র্কের একটি কারাগারে পাঠানোর পর গুয়েরা এ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ৩৫ বছর বয়সি  মাদুরো গুয়েরা বলেন, ‘আপনারা আমাদেরকে রাজপথে দেখতে পাবেন, জনগণের পাশে দেখবেন,  মর্যাদার পতাকা উড়াতে দেখবেন।’ তিনি আরও বলেন, ‘তারা আমাদের দুর্বল দেখতে চায়, কিন্তু আমরা দুর্বলতা দেখাব না।’

বার্তা সংস্থা এএফপিকে গুয়েরার সহকর্মীরা বার্তাটির সত্যতা নিশ্চিত করেছেন। কারাকাসে সুরক্ষিত থাকা অবস্থায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, মাদুরোর ঘনিষ্ঠ কেউ হয়তো বিশ্বাসঘাতকতা করেছেন।

এ প্রসঙ্গে মাদুরোর ছেলে বলেন, ‘ইতিহাসই বলবে কারা বিশ্বাসঘাতক ছিল। ইতিহাসই তা উন্মোচন করবে। আমরা দেখব।’ শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

 

 

কিউএনবি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit