শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

নিউজ ডেক্স : ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এ বিষয়ে তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব। শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা বলেন। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই শেষে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল ঘোষণার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আপিলের প্রক্রিয়া শুরু করেছেন।  

শনিবার (৩ জানুয়ারি) রাতে দেওয়া ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে তিনি নির্বাচন করতে পারবেন কি না। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন যে আপিল করছেন। তার আইনজীবী জানিয়েছেন, আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে। অতীতের নজির আছে। বাংলাদেশে পরিবর্তন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করে তাসনিম জারা বলেন, আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। 

ভিডিও বার্তায় ‘ক্রাউড ফান্ডিং’ (গণ-অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ) নিয়ে তাসনিম জারা বলেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন যে স্বতন্ত্র নির্বাচন করবেন, তখনই জানিয়েছিলেন, দল (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান, তারা যেন তাকে জানান। এখন পর্যন্ত ২০৫ জন জানিয়েছেন, যারা বিকাশে টাকা পাঠিয়েছেন। তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। 

তাসনিম জারা বলেন, আরও যারা টাকা ফেরত চান, তাদের জন্য তিনি ফর্মের লিংক তার এই পোস্টের ক্যাপশন ও কমেন্টে দিয়ে দিচ্ছেন। যারা যারা টাকা ফেরত চাইবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেকর টাকা ফেরত যাবে। এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য তিনি জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। এই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোটের ইস্যুতে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

 

 

 

কিউএনবি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit