বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনার দুর্গাপুরে ২নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারী) বাদ বিকেলে চন্ডিগড় ইউনিয়ন পরিষদ মাঠে সর্বস্তরের অংশগ্রহনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন মুকুল, এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সহ-সভাপতি আইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হারেজ গণি, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। উনি কেমন লোক ছিলেন, উনার নামাজে জানাযাই তা প্রমান করে। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, কখনোই দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করেননি। আপোষহীন নেত্রীর মৃত্যুতে দেশ এক রাজনৈতিক অভিভাবক হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit