শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো মমিনুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা থাকবে আট থেকে দশ ডিগ্রি অথবা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া এক থেকে দুটি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র, যেখানে তাপমাত্রা নেমে আসতে পারে ছয় থেকে আট ডিগ্রি অথবা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে।

তিনি আরও জানান, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে জানুয়ারি মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। একই সময়ে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে। জানুয়ারিতে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে এক দশমিক পাঁচ শূন্য থেকে তিন দশমিক পাঁচ শূন্য মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল থাকবে তিন দশমিক পাঁচ শূন্য থেকে পাঁচ দশমিক পাঁচ শূন্য ঘণ্টার মধ্যে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে জানুয়ারি মাসে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হতে পারে। তাই সাধারণ মানুষকে আগেভাগেই শীত মোকাবিলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit