বিনোদন ডেক্স : অভিনয়জীবনের শুরুর দিকেই একটি সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্পর্কটির স্থায়িত্ব ছিল মাত্র এক মাস। কিন্তু সেই অল্প সময়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই জোভানের জীবনে নেমে আসে তীব্র মানসিক চাপ। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা খোলাখুলি বলেন অভিনেতা।






















