শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানার মামলা চারটি, সম্পদ কত?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ Time View

নিউজ ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মোট সম্পদের পরিমাণ নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। হলফনামায় তিনি নিজের নামে দায়ের হওয়া মামলা সংখ্যাও উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

হলফনামায় উল্লেখ করা হয়, রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার-অ্যাট-ল। তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।হলফনামা অনুযায়ী, পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে পিতার কাছ থেকে পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট পেয়েছেন।

এছাড়া পুরানা পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তার মালিকানাধীন দুটি ফ্ল্যাটের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ টাকা। হলফনামায় আরও বলা হয়, তার কাছে নগদ অর্থ রয়েছে ৩২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। হাতে কোনো বিদেশি মুদ্রা নেই। পাশাপাশি ব্যাংকে জমাকৃত কোনো টাকা নেই। বন্ড, ঋণপত্রে, স্টক এক্সচেঞ্জে কোনো বিনিয়োগ নেই।

নিজের নামে কোনো যানবাহন নেই। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেন নি। আয়ের উৎস হিসেবে রুমিন ফারহানা বাড়িভাড়া থেকে বছরে ৮ লাখ ৭৫ হাজার টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে তার বার্ষিক আয় ৬ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, রুমিন ফারহানা তার বার্ষিক আয় দেখিয়েছেন ৯৭ লাখ ১৪ হাজার টাকা। এছাড়া হলফনামায় বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মোট চারটি মামলা থাকার তথ্যও উল্লেখ করা হয়েছে।

 

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit