রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

শীর্ষস্থানে আর্সেনাল, ইউনাইটেডের হোঁচট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যাস্টন ভিলার টানা ১১ ম্যাচের জয়রথ থামিয়ে বড় জয়ে শীর্ষস্থান মজবুদ করে বছর শেষ করেছে আর্সেনাল। একই রাতে এগিয়ে গিয়েও ঘরের মাঠে লিগ টেবিলের তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ঘরের মাঠে ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। তাদের গোলগুলো করেন- গাব্রিয়েল মাগালিয়াইস, মার্তিন সুবিমেন্দি, লিয়ান্দ্রো ত্রোসার ও গাব্রিয়েল জেসুস। যোগ করা সময়ে ভিলার সান্ত্বনার গোলটি করেন অলি অটকিংস।
১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।
এই হারে শিরোপা লড়াইয়েও কিছুটা পিছিয়ে পড়ল ভিলা। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে উনাই এমেরির দল।

একই রাতে উলভসের বিপক্ষে ১-১ ড্র করেছে ইউনাইটেড। ইয়োশুয়া জির্কজির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। প্রথমার্ধেই কর্নারে বক্সে লাফিয়ে হেডে সমতা টানেন লাদিস্লাভ।
১৯ ম্যাচে ৮ জয় ও ৬ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে তারা। আসরে এখনও জয়ের স্বাদ না পাওয়া উলভারহ্যাম্পটনের ৩ ড্রয়ে পয়েন্টও ৩। টানা ১১ হারের পর পয়েন্ট পেল তারা।

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit