শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, মুখপাত্র হচ্ছেন আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলের দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

এদিকে ছাত্র প্রতিনিধি হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানিয়েছেন একজন শীর্ষ নেতা।
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে। এনসিপির ওই নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে।

এনসিপির সূত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনোটিতেই তার মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য জানা যায়নি।

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit