রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ববি হাজ্জাজ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে ২৪ ডিসেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আশাবাদী আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জানিয়ে তিনি বলেন, আমরা জোটে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করছে। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করবো। প্রথম থেকেই বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করছেন।

তিনি বলেন, আশা করি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিবে নির্বাশন কমিশন। হাদি হত্যা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় এই মুহূর্তে দেশের প্রত্যেকটি জায়গা চ্যালেঞ্জিং। গভীর রাতে ষড়যন্ত্র করে আরপিও সংশোধন করা হয়েছে। যার কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হচ্ছে। কৌশলগত কারণে বিএনপির সঙ্গে জোট করা হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে সোমবার (২৯ ডিসেম্বর)। সকাল ৯টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 

বিএনপি, জামায়াত, এনসিপিসহ এবার নিবন্ধিত ৫৮টি দলের ভোটে অংশ নেওয়ার সুযোগ রয়েছে; আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা অংশ নিতে পারবে না। 

দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে; আর স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হলেও চলবে। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ৩০০ আসনের মনোনয়নপত্র গ্রহণ ও জমার বিষয়ে ইসি সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটি জানায়, রোববার পর্যন্ত ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে; এরমধ্যে ১১৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ‍

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit