শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন এই পাকিস্তানি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়েলসের হয়ে খেলতে এসেই আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন আশরাফ। বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নেওয়া তৃতীয় পেসার হলেন ফাহিম আশরাফ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রানে নিয়েছেন ৫ উইকেট। এবার ফাহিম ৫ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে।

এর আগে এ বছরের জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। ফাহিমের আগে তাসকিন আহমেদ, থিসারা পেরেরার বিপিএলে এক ইনিংসে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন। তাসকিন, পেরেরাও এমন কীর্তি গড়েন দুটি আলাদা দলের হয়ে।

এ বছরের জানুয়ারিতে মিরপুরে দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার এই বোলিং বিপিএল ইতিহাসেই সেরা। এর আগে ২০১৬ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন। আর থিসারা পেরেরা ২০১৫ ও ২০১৯ সালে রংপুর রাইডার্স ও ঢাকা প্লাটুনের হয়ে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ২০১৫ সালে পেরেরা খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ২০১৯ সালে তার প্রতিপক্ষ ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit