রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

নিউজ ডেক্স : পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) আনোয়ার হোসেন মঞ্জু বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমার শরীর অসুস্থ। পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি। 

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের কার্যালয় থেকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া–কাউখালী–নেছারাবাদ) জন্য ওই মনোনয়নপত্র নেওয়া হয়েছিল। এ সময় জেপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যুবসংহতি, ছাত্রসমাজসহ অন্যান্য সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ ও প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন। 

এদিকে, রোববার (২৮ ডিসেম্বর) বিকালে পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার অভিযোগ তুলে প্রার্থিতা বাতিল ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়। ‘ছাত্র-জনতা’র ব্যানারে পিরোজপুরের সিও অফিস চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।  

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। সম্প্রতি জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা-একাংশ) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট—এনডিএফ। জোট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

 

 

কিউএনবি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit