রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা মওলানা ভাসানীর নাতির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

রাজনীতি ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামায়াতের সঙ্গে জোট করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)—এমন খবর চাউর হওয়ার পর বেশ কয়েকজন পদধারী নেতা এনসিপি থেকে পদত্যাগ করেন। গতকাল রবিবার জোট ঘোষণার পর আরো কয়েকজন পদত্যাগ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন এনসিপির কৃষক উইং এর প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।

তিনি বলেন, ‘এনসিপির সঙ্গে আমার এই স্বল্পকালীন পথচলায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তারুণ্যের অভিযাত্রী দলটির প্রতি রইল আন্তরিক শুভকামনা। গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে তারা যেন সঠিক পথ খুঁজে পায় এই প্রত্যাশাই থাকল।’

আজাদ খান ভাসানী কালের কণ্ঠকে বলেন, ‘ভেবে চিন্তে আদর্শিক জায়গা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন যাবত অবজারভ করছিলাম। তাদের জন্য শুভ কামনা রইলো।’ উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর এনসিপির কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছিল আজাদ খান ভাসানীকে।

 

 

কিউএনবি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit