শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে বাতিল দেড় হাজারের বেশি ফ্লাইট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। একদিনেই বাতিল হয়েছে দেড় হাজারের বেশি ফ্লাইট। বিলম্বিত হয়েছে আরও প্রায় ৭ হাজার। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্ক ও নিউজার্সি। দুই অঙ্গরাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুভ্র তুষারের চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিয়ইয়র্ক। শীতকালীন ঝড় ডেভিনের কারণে অতিরিক্ত তুষারপাতে দুর্বিষহ হয়ে উঠেছে নিউইয়র্ক সিটির জনজীবন। ঝড়ের প্রভাবে দেশজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৭ হাজার বিলম্বিত হয়। ছুটির ব্যস্ত সময়ে এই ধাক্কায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ভ্রমণরত যাত্রীরা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, ৪ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন। নিউইয়র্ক সিটিতে সর্বোচ্চ ৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
এ অবস্থায় জন এফ কেনেডি, নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর আগেই যাত্রীদের বিলম্ব ও বাতিলের সতর্কতা দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক ভারি বৃষ্টি শেষ হলেও এখনও কাদামাটিতে তলিয়ে আছে অনেক এলাকা। গত শুক্রবার ৫৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় অঙ্গরাজ্যটিতে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দমকল বাহিনী অনেককে এরই মধ্যে উদ্ধার করেছে। বৃষ্টি কমলেও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে আবহওয়া দপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit