বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। দায়িত্বে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেভিট জানান, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যাসন্তান আসছে। তিনি লেখেন, বড়দিনের সেরা উপহার—একটি কন্যাসন্তান।

লেভিট এই সময়টায় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হোয়াইট হাউজে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ। 

২৮ বছর বয়সি ক্যারোলিন লেভিট চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এতে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হন। তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্টকে জোরালোভাবে সমর্থন করার জন্য পরিচিত এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দিতে বেশ দক্ষতা দেখিয়েছেন।

 

 

 

কিউএনবি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit