বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শাকিব খানসহ বাংলাদেশি তারকাদের নিয়ে যা বললেন সোহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

বিনোদন ডেক্স : কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। শুধু নিজের কাজেই সীমাবদ্ধ নন তিনি, নিয়মিত খোঁজ রাখেন বাংলাদেশের নাটক ও সিনেমারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন সোহিনী। সাক্ষাৎকারে সোহিনী সরকার আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটির বিশেষ প্রশংসা করে বলেন, মেহজাবীন আর নিশো দু‘জনের যে ডুয়োটা, সেটা আমার অপূর্ব লাগে।

তার কথায়, আমরা যারা এপার বাংলা-বাংলাদেশের কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।

বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান তিনি।

 

 

 

কিউএনবি/ মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit