বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’ ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান! টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত! প্লাটিলেট বাড়াবে যেসব খাবার কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ‘তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে?’ বলেই ২ গ্রামপুলিশকে মারপিট ইরান যুদ্ধ থেকে ‘প্রতীকী বিজয়’ নিয়ে ফিরতে চায় যুক্তরাষ্ট্র: বিশ্লেষক ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশে পৌঁছাবে : এডিবি

ক্যান্সারের কাছে হার মানলেন ‘বাক রজার্স’ অভিনেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

বিনোদন ডেক্স : ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডের কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দুঃসংবাদটি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী জ্যানেট।

জ্যানেট আরো লেখেন, যত বছরই একসঙ্গে কাটানো হোক না কেন, তা কখনোই যথেষ্ট নয়। প্রিয় মানুষদের শক্ত করে ধরে রাখা এবং নিঃশর্ত ভালোবাসার মূল্য বোঝার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। মৃত্যুর পর প্রকাশের অনুরোধ রেখে গিল জেরার্ড নিজেও একটি বার্তা লিখে গিয়েছিলেন, সেটিও শেয়ার করেছেন তাঁর স্ত্রী। 

সেখানে অভিনেতা লেখেন, তাঁর জীবন ছিল এক অসাধারণ যাত্রা। কাজের সুযোগ, পরিচিত মানুষ আর ভালোবাসা পাওয়া ও দেওয়ার অভিজ্ঞতা মিলিয়ে পৃথিবীতে কাটানো ৮২টি বছর ছিল পরিপূর্ণ ও তৃপ্তিকর। আরকানসাস থেকে নিউইয়র্ক, সেখান থেকে লস অ্যাঞ্জেলেস এবং শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো জীবনের প্রতিটি মুহূর্তের কথা তিনি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন।

এ ছাড়া গিল জেরার্ড অসংখ্য টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি মার্কিন টেলিভিশনের এক পরিচিত ও সম্মানিত মুখে পরিণত হন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ হলিউড ও বিশ্বজুড়ে তাঁর অসংখ্য অনুরাগী।

 

কিউএনবি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৬:৪৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit