শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় শ্রমিক দলের দোয়া ও মিলাদ 

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ। রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা শ্রমিক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার পুরোপুরি আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সেই সাথে ধানের শীষ মার্কায় ভোট কামনা করেন নেতাকর্মীরা।

প্রধান অতিথি ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবেদুর রহমান পাষাণ। বিশেষ অতিথী ছিলেন, ঢাকা জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মো: মোখলেছুর রহমান ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম। 

এসময় থানা শ্রমিক দলের সভাপতি পাষাণ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ইলেকশন বেশি দূরে নেই। প্রত্যেকটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। বাড়ি-বাড়ি গিয়ে বুঝিয়ে ভোট চাইতে হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে হবে। সেই সাথে তারা সকলকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিপুল ভোটে বিজয় করার আহবানও জানান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম ও ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের কার্যকরী সভাপতি সুরুজ সহ ওয়ার্ড, ইউনিয়ন ও থানা শ্রমিক দলের অন্যান্য নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit