বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

হাদীকে গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।

পাশাপাশি দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে-বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে-সহযোগিতা করতে, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।

উল্লেখ্য, আজ দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। তার অবস্থা গুরুতর।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit