রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সহপাঠীর মৃত্যু, ‘ফার্মগেট অবরোধ’ তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অবরোধ করেন তারা। 

কলেজের মূল ফটকের সামনে গিয়ে প্রথমে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে, এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

গত ৬ ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়ার চার দিন পর গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিবুল হাসান রানা (১৮)। কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ চেষ্টা করছে ছাত্রছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit