বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থী তালিকায় মনোনয়ন পেয়েছেন তাসনিম জারাসহ ১৪ নারী। তবে তালিকায় জায়গা পাননি সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুমদের মতো পরিচিত মুখ। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা–৯ আসন থেকে লড়বেন ডা. তাসনিম জারা। এ ছাড়া ঢাকা- ১৭ আসন থেকে ডা. তাজনূভা জাবীন, ঢাকা ১২ থেকে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-২০ নাবিলা তাসনিদ, ফরিদপুর- ৩ সৈয়দা নীলিমা দোলা, নওগাঁ-  ৫ আসন থেকে মনিরা শারমিন, সিরাজগঞ্জ- ৩ আসন থেকে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম–১০ সাগুপ্তা বুশরা মিশমা, খাগড়াছড়ি থেকে মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন। 

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit