মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন বলেছেন, দেশ পরিচালনা করার একমাত্র অভিজ্ঞতা বিএনপিরই আছে। বিএনপি ছাড়া এমন কোনো দল নাই দেশটাকে উদ্ধার করতে পারবে। বাংলাদেশকে উদ্ধার করতে বিএনপির বিকল্প নাই। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজিত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জালাল উদ্দিন বলেন, সবাই মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো ও দলের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতিটি দোয়া হোক আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।
তিনি আরও বলেন, একটি দল ইসলাম ধর্মকে নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে এবং বলছে ওই দল করলে বেহেশতের টিকিট পাওয়া যায়। তারা মানুষদের ধোঁকা দিচ্ছে। বিএনপি ধর্ম নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে না। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। জনগণের ভালোবাসায় বিএনপি দিনদিন জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। বিএনপি ধর্ম বিশ্বাস করে, লালন করে, পালন করে কিন্তু ধর্ম ব্যবসা করে না। বিএনপির এ নেতা বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করি। সকল ভেদাভেদ ভুলে এ আসনটি বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে উপহার দেই।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল।
আরও বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন ফরাজী কান্দি ওআইসিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা সিরাজ উদ্দিন।

 

 

কিউএনবি/খোরশেদ/১০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit