বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

আটোয়ারীতে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা প্রদান

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)(অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম। দিবসটির উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, আলোয়াখোয়া মহিলা সমিতির সভাপতি নূরীমা আক্তার, জয়ীতা আসমা বেগম প্রমুখ।

বক্তারা বলেন এ অনুষ্ঠানটি নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখে। সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সুসময়ের দাবি। পারিবারিক, সামাজিক কিংবা ডিজিটাল প্লাটফর্ম কোথাও যেন নারী ও কন্যারা সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তার আওতায় নারী ও কন্যার প্রতি সাইবার অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা প্রসারিত করার আহবান জানান বক্তারা।

আলোচনা শেষে ‘অদম্য নারী’ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত তিনজন সম্মাননাপ্রাপ্ত নারীর হাতে ক্রেস্ট সহ সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অদম্য নারীরা হলেন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ সাজেদা শারমিন, সফল জননী আসমা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা মমতাজ পারভীন (মোম)।

 

কিউএনবি/খোরশেদ/১০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit