মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে মুক্ত দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দুর্গাপুর মুক্ত দিবস। এ দিবস উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) রাতে স্থানীয় শহীদ সন্তোষ পার্কে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ এর আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা একে একে শহীদ মিনার চত্ত্বরে সমবেত হন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে ১মিনিট নীরবতা পালন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় দুর্গাপুর। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বের কারণেই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাখতে সাম্প্রদায়িকতা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। স্বাধীনতার মূল্য ও শহীদদের ত্যাগ তরুণদের সামনে পথ দেখায়। কাজেই এই দিনটি আমাদের কাছে চীর স্মরণীয় হয়ে থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সাবেক সভাপতি শামছুল আলম খান, সাবেক ছাত্র নেতা মোরশেদ আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাকার সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit