মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় ঢাকা জেলা ওলামা দলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ঢাকা জেলা ওলামা দলের নেতৃবৃন্দ। শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

ঢাকা জেলা ওলামা দলের আহবায়ক এইচ এম মাসুদ রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও প্রধান বক্তা ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। দলটির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মাসুদুর রহমান দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব মো: রবিউল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি নেতা শরীফুল আলম,  আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসাইন, সাবেক ছাত্রদল নেতা মো: ওসমান গণী, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম ফকির, মাওলানা আবু সাইদ, মো: সেলিম ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন সহ প্রমূখ। সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit