বিনোদন ডেক্স : গত ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। পরে বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানান, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে গত দুই দিন আগে শরীরের অবস্থা একটু ভালো হলে তাকে কেবিনে দেওয়া হয়।



























