বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

আটোয়ারীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মসিস্টদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে রোগীরা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লেমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বহুল প্রতিক্ষিত দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালিত হয়। এ সময় আউটডোর ফার্মেসী- প্যাথলজি কার্যক্রম, এক্স-রে, ডেন্টালসহ যাবতীয় পরীক্ষা- নিরীক্ষা ও ঔষধ সরবরাহ সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এতে দূর- দুরান্ত হতে আগত রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। তবে অতীব জরুরী সেবা অন্য দিনের মত যথাযথভাবে চালু ছিল।

কর্মবিরতি পালনের সময় উপজেলার সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ব্যানার নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে তাদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মোঃ নূরনবী, মেডিকেল টেকনোলজিস্ট (লাব) মোঃ গোলাম সারোয়ার জাহান, ডেন্টাল টেকনোলজিস্ট এম.এম ওলিউল্লাহ রুহান, মেডিকেল টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং) মোঃ সাজু রায়হান, ফার্মাসিস্ট মোঃ রকিবুল ইসলাম, রুবেল আহমেদ, রমজান আলী প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদেও ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। দীর্ঘদিনের আন্দোলন সত্বেও দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা আরো বলেন, দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের দাবি পূরণ না হলে কেন্দ্র ঘোষিত কঠোর কর্মসূচি দেশব্যাপি পালন করা হবে।

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit