বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেক্স : পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার ভাড়া বাসা থেকে অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাণী কল্যাণ আইন-২০১৯ অনুযায়ী দায়ের করা মামলায় তিনি একমাত্র আসামি। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করছেন অনেকে। কুকুর ছানাগুলোর হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার হওয়ার পর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। নিজের ভেরিফায়েড পেজে পিয়া জান্নাতুল লেখেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তা-ই করা যায়—এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ।

আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া… এটা শুধু নিষ্ঠুরতা না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’তিনি আরো লেখেন, ‘যারা মনে করেন প্রাণীরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর যা ইচ্ছা করা চলে—এখন থেকেই সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর আইন আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরো কড়া হবে, আরো কঠিন হবে।’এরপর প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পিয়া বলেন, ‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের ওপর শক্তি দেখানো শেষ, এখন জবাবদিহির সময়।’ উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরে থাকা আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে নিশি খাতুনের বিরুদ্ধে।

 

 

কিউএনবি/মহন/৩ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit