বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

আটোয়ারীতে ‘বাংলাদেশ জাসদ’ এর কর্মীসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জাসদ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) সন্ধায় বাংলাদেশ জাসদ, উপজেলা কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাসদ উপজেলা শাখা’র সভাপতি মোঃ আনছার আলী (মিঠুন)। জাসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হক প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বাংলাদেশ জাসদের পঞ্চগড় সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ উপজেলা সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জটিল বর্মন প্রমুখ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা আমরা বৃথা যেতে দিতে পারি না। এর জন্য দরকার আদর্শিক রাজনৈতিক শক্তি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit