বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীক : রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

নিউজ ডেক্স : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। মঙ্গলবার (২ ডিসেম্বর) খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআনখানি ও সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন। তিনি বলেন, আজ বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় দলের ভেতর-বাইরের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত।

মানুষের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি আরও বলেন, এখানে গুণী ইমামের নেতৃত্বে এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে কোরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, কোরআন তিলাওয়াত ও সাদাকায়ে জারিয়া আল্লাহ তায়ালা কবুল করবেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবীর জাহিদ, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

 

 

কিউএনবি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/ দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit