বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকার বোন, বর কে?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : পাড়ুকোন পরিবারে খুশি খবর। খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের দুই মেয়ে দীপিকা ও অনিশা। বড় মেয়ে দীপিকা পাড়ুকোন সংসারী। জামাই রণবীর সিং ব্যবসায়ী পরিবারের ছেলে এবং পেশায় বলিউড অভিনেতা। অন্যদিকে ছোট মেয়ের এখনো বিয়েই হয়নি। তবে খুব শিগগির বিয়ে করতে চলেছেন অনিশা পাড়ুকোন। হবু ছোট জামাইও নাকি ব্যবসায়ী পরিবারের ছেলে। তবে প্রশ্ন উঠছে—তার পড়াশোনা কতদূর? দীপিকার বোন তিনটা বিষয়ে স্নাতক পাশ। এ ছাড়া হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন অনিশা পাড়ুকোন।

৩৪ বছরের অনিশা দিদি দীপিকার নয়নের মণি। মনস্তত্ত্ব, অর্থনীতি ও সমাজতত্ত্ব— এই তিনটি বিষয়ে স্নাতক। তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ম্যানেজমেন্টের ডিগ্রিও আছে তার। এ মুহূর্তে তিনি দিদি দীপিকার মানসিক স্বাস্থ্যের উন্নতির স্বার্থে তৈরি সংস্থা ‘লাভ, লিভ, লাফ’-এর কর্ণধার। দীপিকার সংস্থার হয়ে অর্থ সংগ্রহ ও সংস্থার প্রচার কৌশল নির্ণয় থেকে সংস্থার উন্নতির স্বার্থে নানা ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি।এদিকে অনিশা পাড়ুকোনের হবু স্বামী রোহন আচার্য সামাজিক মাধ্যমে খুব সক্রিয় নন।

যদিও বলিউডের বড় বড় তারকা তাকে অনুসরণ করেন। তার বায়োডাটায় লেখা আছে— ‘গ্লোবাল সিটিজেন’। ছোটবেলা থেকেই দুবাইয়ে থাকেন রোহন। অনিশার মতো অত ডিগ্রি না থাকলেও রোহন কিংসটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেছেন। এ মুহূর্তে দুবাইয়ে পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছেন রোহন। এ ছাড়া ব্লুগ্রাউন্ড সংস্থার নাকি বিপণন আধিকারিক। রোহনের মায়ের বাবা-মা ছিলেন পরিচালক বাসু ভট্টাচার্য ও রিঙ্কি ভট্টাচার্য। দিদিমা রিঙ্কি আবার খ্যাতনামা পরিচালক বিমল রায়ের কন্যা। সেই সূত্রে অনিশার শ্বশুরবাড়ির দিকে বাঙালি যোগও রয়েছে।

 

 

কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/দুপুর ২:১৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit